দাঙ্গা-হাঙ্গামা করে সম্মান পাওয়া যায় না: ফরিদপুরের পুলিশ সুপার
ফরিদপুর পুলিশ সুপার মো. আলিমুজ্জামান (বিপিএম) বলেছেন, সম্মান অর্জন করতে হয় ব্যক্তি আচরণের মাধ্যমে। কাইজ্জা, দাঙ্গা হাঙ্গামা করে সম্মান পাওয়া যায় না, ব্যক্তি আচারণ সবকিছু প্রমাণ করে। কাইজা করলে সুনাম নষ্ট হয় অর্জন হয় না।
রোববার (২৯ আগস্ট) বিকেলে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে এক বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পুলিশ সুপার মো. আলিমুজ্জামান আরো বলেন, পদ্মা সেতু ও মেট্রোরেল এখন বাস্তবে দেখা যাচ্ছে। টেকনোলজি, কৃষি খাতসহ সব পর্যায়ে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। ঢাল, সড়কি, দেশীয় অস্ত্র আগে ব্যবহ্নত হতো। যে সময় গ্রামগঞ্জে বনজঙ্গল ছিলো। বনজশত্রু মোকাবেলা করার জন্য। আর এখন ডিজিটাল প্রজম্ম, ওই টাকা দিয়ে সন্তান কে ইন্টারনেট কিনে দেন সে পৃথিবীকে জানুক। মাদক থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ছেলে কোথায় যায়, রাতে কখন বাড়ি ফিরে সেটার খোঁজ রাখুন। আপনারা পুলিশ কে সহযোগিতা করুন এই জনপদে মাদক থাকবেনা, থাকবেনা কোন দাঙ্গা হাঙ্গামা। আগামী ৭ সেপ্টেম্বরে মধ্যে যার যার ঘরে আরো যে দেশীয় অস্ত্রশস্ত্র আছে তা জমা দেওয়ার নির্দেশ দেন পুলিশ সুপার।
আইন শৃঙ্খলা সভায় উপজেলার ঘোষপুর ইউনিয়নের চণ্ডিবিলা এলাকার বিবদমান ইউপি চেয়ারম্যান এসএম ফারুক হোসেনের সমর্থক কাজী রফিউদ্দীন ও সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা চাঁদ মিয়া গ্রুপ দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র জমা দেন।
ঘোষপুর ইউনিয়ন বিট পুলিশের উপরিদর্শক মো. ওহিদুল ইসলামের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য আসাদুজ্জামান মিন্টু, ঘোষপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকী, ঘোষপুর ইউপির সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা চাঁদ মিয়া, কাজী রফিউদ্দিন প্রমুখ। এ সময় ইউনিয়নের সকল ইউপি সদস্যসহ বিভিন্ন পেশাজীবী মানুষ সভায় উপস্থিত ছিলেন।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি