টাঙ্গাইলে নাতিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দাদীর মৃত্যু হয়েছে। রোববার (২৯ আগস্ট) বিকেলে ঘটনাটি ঘটেছে নাগরপুর উপজেলা সদরে পাইশানা গ্রামে। এ ঘটনায় নিহতের অজিফা বেগম (৪৫) ওই গ্রামের মৃত মাহে আলমের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার বিকেল ৫টার দিকে দাদী অজিফা বেগম ছয় বছরের নাতি আরিয়ানকে নিয়ে বাড়ীর পাশে জমে থাকা বন্যার পানিতে গোসল করতে যান। দাদীর গোসলের ফাঁকে নাতি আরিয়ান পানিতে পরে ডুবে যায়। এ সময় নাতিকে বাঁচাতে গিয়ে গভীর পানিতে ঝাঁপ দেন দাদী।
এসময় স্থানীয়রা প্রথমে নাতিকে জীবিত উদ্ধার করে। পরে দাদীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. কাবেরি রানী দাস জানান, হাসপাতালে আনার আগেই অজিফা বেগম নামের ওই নারীর মৃত হয়েছে।
হাসান সিকদার/বার্তা বাজার/টি