মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
মেহেরপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এসময় সদর উপজেলার কামদেবপুর মরগাং নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। রবিবার (২৯ আগস্ট) দুপুরের দিকে মেহেরপুর জেলা পর্যায়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস সপ্তাহের উদ্বোধন করেন। মেহেরপুর জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এ উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার মৎস্যজীবীদের সম্মান স্বরুপ মধ্যে ক্রেস্ট প্রদান ।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহবায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক।
সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া,জেলা মৎস্যজীবী প্রতিনিধি শহীদ সাদিক হোসেন বাবুল, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান প্রমূখ।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মরগাং নদীতে মাছের পোনা অবমুক্ত করেন এবং মৎস্যজীবীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
মাসুদ রানা/বার্তা বাজার/টি