নাটোরের বড়াইগ্রামে আপন মামার বিরুদ্ধে ভাগ্নে সিরাজুলকে (৩৫) হত্যার অভিযোগ উঠেছে। মামা আব্দুল জলিল (৫০) ও মামাতো ভাই মিলনের (৩২) বিরুদ্ধে এ অভিযোগ উঠে।
রোববার (২৯ আগস্ট) সকালে বড়াইগ্রাম উপজেলার কাছুটিয়া রিফুজী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
কাছুটিয়া রিফুজী পাড়া গ্রামের মজিদ প্রামানিকের ছেলে নিহত সিরাজুল।
নিহত সিরাজুলের মা কহিনুর বেগম বলেন, ‘সকালে আমি রাস্তা দিয়ে আসার সময় ছোট ভাই জলিল ও বিল্লালের পুত্র মিলন মিলে ওই যে ইরোঞ্চির মা,ধর শালিকে বলে আমাকে মারধর করে।
এ ঘটনায় নিহত সিরাজুল রাগান্বিত হয়ে হাতে হাসুয়া আর কুড়াল নিয়ে এগিয়ে গেলে মামা জলিল ও মিলন মিলে লোহার রোড দিয়ে তাকে বেধড়ক মারপিট করে। একপর্যায়ে সিরাজুল নিস্তেজ হয়ে পড়লে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছি।
নিহত সিরাজুলের শরীরে তেমন একটা আঘাতে চিহৃ নেই। ময়নাতদন্ত রিপোর্ট আসলে কিভাবে তার মৃত্যু হল তা বিস্তারিত জানা যাবে। তবে সিরাজুল নিয়মিত একজন হিরোইন সেবী। তার নামে থানায় পাঁচটি মাদক মামলাও রয়েছে। ঘটনার পর থেকে মামা আঃ জলিল এবং মিলন পলাতক রয়েছে। তবে ঘটনার সুষ্ঠ তদন্ত করে আইনগত বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসি।
বার্তা বাজার/এসবি