আলফাডাঙ্গায় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার (২৯ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার বেড়িরহাট বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করে, ৬নং পাঁচুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদা বেগম কৃক।
সভায় পাঁচুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, দপ্তর সম্পাদক সেলিম রেজা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তন্ময় উদ্দৌলা, সাবেক ছাত্রলীগ নেতা মোমিনুর রহমান সবুজ, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইয়াছিন মোল্যা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পাঁচুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ শিকদার রিপন।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন স্থানের ২০ জন অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি