পরীমনির জামিন শুনানি মঙ্গলবার

বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আলোচিত সমালোচিত অভিনেত্রী পরীমনির জামিন বিষয়ে শুনানির জন্য আগামী ৩১ আগস্ট দিন ঠিক করেছেন আদালত।

রোববার (২৯ আগস্ট) এ তারিখ ধার্য করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, পরীমনির আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে গত ২২ আগস্ট জামিন আবেদন করেন। ১৩ সেপ্টেম্বর আদালত শুনানির জন্য দিন ধার্য করেন।

জামিনের তারিখের বিষয় নিয়ে পরীমনির আইনজীবী উচ্চ আদালতে যান। উচ্চ আদালতের নির্দেশে রোববার বিচারক পরীমনির জামিন শুনানির জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেন।

উল্লেখ্য,বনানীর ১২ নম্বর রোডের পরীমনির বাসায় গত ৪ আগস্ট বিকাল ৪টার পর পরই অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় তার ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এরপর গত ৫ আগস্ট চার দিনের রিমান্ড এবং ১০ আগস্ট দুই দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবারও ১৯ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ১৯ আগস্ট কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর