নতুন করে সাড়ে ১০ কোটি টিকার চুক্তি সম্পন্ন: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে নতুন করে সাড়ে ১০ কোটি টিকার চুক্তি হয়েছে। তিনি বললেন, এ ছাড়া চীনের সঙ্গে আমরা সাড়ে ৭ কোটি টিকা আনার চুক্তি করেছি। আমরা দেশের প্রতিটি মানুষের জন্য টিকার ব্যবস্থা করব।

রোববার (২৯ আগস্ট) দুপুরের দিকে মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ-সভাপতি রমজান আলী, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সদর যুবলীগের সভাপতি খলিলুর রহমানস প্রমুখ।

উল্লেখ্য, ভারতের সেরাম ইন্সটিটিউটের সঙ্গে ক্রয়সংক্রান্ত চুক্তি স্বাক্ষরে মোট ৩ কোটি টিকা আনার চুক্তি হয়েছিল। করোনা প্রতিরোধে প্রথম অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাপেতে চুক্তি স্বাক্ষর হয়। দেশে কিছু টিকা আনার পর হঠাৎ ভারতে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় টিকা রপ্তানি বন্ধ করে রেখেছে দেশটি।

এর পরে চীনের সিনোফার্মের সঙ্গে চুক্তির মাধ্যমে টিকাও আসতে শুরু করেছে দেশে। এর মাঝে সিনোফার্ম উদ্ভাবিত টিকা বাংলাদেশে উৎপাদনের জন্যও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ।

কোভ্যাক্সের আওতায় বিভিন্ন দেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার, ফাইজার, মডার্নার টিকা দিয়েছে বাংলাদেশকে। জাপান থেকে ৩০ লাখ টিকা অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠিয়েছে। যুক্তরাষ্ট্র থেকেও ফাইজার ও মডার্নার টিকা পেয়েছে বাংলাদেশ।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর