আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে দ্রুত বিদায় করব: ড. কামাল

গণফোরামের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে দ্রুত বিদায় করব: ড. কামাল বলছেন, জনগণের ক্ষমতা নিয়ে দেশকে বাঁচানোর জন্য এগিয়ে যাওয়া। এটা শুরু করা দরকার, অনেক সময় চলে গেছে। এখন দ্রুত আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় দিতে হবে।

রোববার (২৯ আগস্ট) গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের বক্তব্যে ড. কামাল আরও বলেন, আমরা ২৮ বছর ধৈর্য ধরেছি, প্রত্যেকবার আন্দোলন করে দেশকে মুক্ত করেছি। কিন্তু এরপর স্বৈরাচার সরকার অত্যাচার করে রাষ্ট্র পরিচালনা করছে। এবার আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে শুধু ক্ষমতাকে পুনরুদ্ধারই করবো না। ক্ষমতা ধরে রাখবো। যাতে তারা আমাদের আর সহজে বঞ্চিত করতে না পারে।

মূল কাজ হলো মানুষের মাঝে যে ঐক্য আছে তা কার্যকরভাবে সংগঠিত করা। এখন সময় স্বৈর-সরকারের হাত থেকে জনগণের ক্ষমতার সরকার গঠন করা। জনগণের ক্ষমতা নিয়ে দেশকে বাঁচানোর জন্য এগিয়ে যাওয়া। এটা শুরু করা দরকার, অনেক সময় চলে গেছে। এখন দ্রুত আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় দিতে হবে।

আমরা জ্বালাও-পোড়াওয়ের আন্দোলন চাই না উল্লেখ করে তিনি বলেন, সবার বাড়িতে বাড়িতে গিয়ে, মাঠে মাঠে গিয়ে আন্দোলনের জন্য সবাইক ঐক্যবদ্ধ করবো। ঐক্যের আন্দোলন চাই। এরপর দেশকে দুর্নীতি, চুরি-চামারি থেকে মুক্ত করবো।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরাম নেতা মোকাব্বির খান, আওম শফিক উল্লাহ, মোস্তাক আহমেদ প্রমুখ বক্তব্য দেন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর