আবারও আফগানিস্তানের রাজধানী কাবুলে বিস্ফোরণের রোববার (২৯ আগস্ট) ঘটনা ঘটলো। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে বিস্ফোরণের আশঙ্কা আছে।
মার্কিন প্রেসিডেন্ট আশঙ্কা প্রকাশ করেন, কাবুল বিমানবন্দরের বাইরে ড্রোন হামলায় বিস্ফোরণের মূল চক্রীকে হত্যার দাবির পর আইএসের খোরাসান গোষ্ঠী বদলা নেবে। সেই আশঙ্কা সত্যি প্রমাণ করে ফের বিমানবন্দরের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো।
আইএসের খোরাসান গোষ্ঠী চারদিন আগের বিস্ফোরণের দায় স্বীকার করেছিল। রোববারে বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বার্তা বাজার/এসবি