অক্টোবরে শুরু হচ্ছে সাত কলেজের বিভিন্ন বর্ষের পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্সের বিভিন্ন বর্ষের পরীক্ষাসমূহ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা থাকলেও অক্টোবরে সশরীরে পরীক্ষা শুরু হওয়ার সম্ভব্য তারিখ ঘোষনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২৯ আগস্ট) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স প্রথম বর্ষ ২০১৯-২০ ও তৃতীয় বর্ষ ১৭-১৮ পরীক্ষার সম্ভব্য তারিখ ঘোষণা করা হলো।’ অনার্স ১ম বর্ষের পরীক্ষা শুরু ২ অক্টোবর ২০২১। অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু ৪ অক্টোবর ২০২১। আদেশের অনুলিপি অবগতির জন্য সাত কলেজের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে।

ওমর ফারুক/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর