বাগেরহাটে দেড় বছরে মৎস চাষীদের ক্ষতি ৫৫ কোটি টাকা

শুধু প্রাকৃতিক দূর্যোগে গত দেড় বছরে বাগেরহাটের মৎস চাষীদের ৫৫ কোটি ২২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

বাগেরহাট জেলা মৎস অধিদপ্তর সুত্রে জানা যায়, গত ২০২০ সালের মে মাসে ঘূর্ণিঝড় আম্পানে ৫ কোটি ৭১ লক্ষ টাকা এবং আম্পানের পাঁচ মাস পর অক্টোবরে অতিবৃষ্টিতে ৫ কোটি ৩৯ লক্ষ টাকার ক্ষতি হয় এই অঞ্চলের মৎস চাষীদের।

এরপরে ২০২১ সালও শুরু হয় এই নিম্ন অঞ্চলের মৎস চাষীদের ক্ষতির মধ্যে দিয়ে। চলতি বছরের মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে বাগেরহাট জেলায় ক্ষতি হয় প্রায় ১০ কোটি টাকার। চলতি বছরের গত জুলাই-আগস্টে দুই দফায় টানা বৃষ্টিতে ও প্রবল জোয়ারে ক্ষতি হয় আরও ৩৪ কোটি ১৬ লাখ টাকার।

তবে ক্ষতির পাশাপাশি ইতিবাচক তথ্যও দিয়েছে মৎস অধিদপ্তর। মৎস অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী ২০২০-২১ অর্থ বছরে বাগেরহাটে ১ লক্ষ ২১ হাজার ৬০১ মেট্রিকটন মাছ উৎপাদন করা হয়েছে। যা খুলনা বিভাগের মোট উৎপাদিত মাছের ১৭ শতাংশ।

এছাড়াও সাদা মাছের পাশাপাশি ইলিশের উৎপাদন বাড়াতে বাগেরহাট জেলা মৎস অধিদপ্তরের ইতিবাচক ভুমিকা রয়েছে।

এদিকে ২০১৯-২০ অর্থবছরে খুলনা অঞ্চল থেকে মাছ রপ্তানি হয়েছে ২৯ হাজার ৫৪০ মেট্রিকটন। যার বাজার মূল্য ২৩৫৯ কোটি টাকা। একইভাবে ২০২০-২১ অর্থবছরে খুলনা অঞ্চল থেকে মাছ রপ্তানি হয়েছে ৩৩ হাজার ৭২৭ মেট্রিকটন। যার বাজার মূল্য ২৪১৫ কোটি টাকা। যাকে দক্ষিণ অঞ্চলের মৎস রপ্তানিতে সুবাতাস বইছে বলে মনে করছেন মৎষ কর্মকর্তারা। এবং করোনা কালেও এই অঞ্চল থেকে আয় বেড়েছে প্রায় অর্ধশত কোটি টাকা।

এ্যান্টনি দাস(অপু)/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর