হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির নির্বাচিত হয়েছেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। রোববার (২৯ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় কমিটির বৈঠক শেষে আমির হিসেবে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামীর প্রচার সম্পাদক ও খাস কমিটির সদস্য মাওলানা মহিউদ্দিন রব্বানী।
মাওলানা মহিউদ্দিন রব্বানী জানান, ‘খাস ও কেন্দ্রীয় কমিটির সভা শেষে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে হেফাজতের আমির নির্বাচিত করা হয়েছে। আজকের বৈঠকে ৩১ সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে ২০ জন উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, ‘নতুন আমির মহিবুল্লাহ বাবু নগরীর সভাপতিত্বে বৈঠক হয়। বৈঠকে কারাবন্দী নেতাকর্মীদের মুক্ত করা ও কওমি মাদরাসা খুলে দিতে যথাযথ উদ্যোগ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া মরহুম আল্লামা জুনায়েদ বাবুনগরীর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা করার সিদ্ধান্ত হয়।
বার্তা বাজার/এসবি