বালিয়াকান্দিতে সড়কের সোল্ডার দখল করে পাকা স্থাপনা নির্মাণ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলার বকচর স্লুইচ গেইট-জঙ্গল বাজার সড়কের সোল্ডার দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল নতুনপাড়া গ্রামর ক্ষিতিশ বিশ্বাসের ছেলে সনজিত বিশ্বাস সড়কের জঙ্গল নতুনপাড়া গ্রাম পাকা সড়কর সোল্ডার দখল কর পাকা স্থাপনা নির্মাণ কাজ চালেয়ে যাচ্ছে।

রোববার (২৯ আগস্ট) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, সনজিৎ বিশ্বাসের বাড়ীর সামনে দিয়ে বকচর স্লুইচ গেইট-জঙ্গল বাজার সড়ক। সড়কটি দিয় প্রতিদিনই ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল করছে। কয়েকদিন ধরেই সড়কের সোল্ডার দখল করে পাকা ঘর উত্তোলন করেছেন তিনি। যেভাবে ঘর উত্তোলন করা হয়েছে তাতে ঘরের পানি পড়বে সড়কের উপরে। কেউ কেউ নাকি তাকে নিষেধ করেনি।

এ বিষয় সনজিৎ বিশ্বাস বলেন, আমি শুধু একা সড়কের সোল্ডার দখোল করিনি, অনেকেই করেছে। আমি ঘর করেছি, তাতে সমস্যা কি? সড়ক যখন বড় করে তখন ঘর সরিয়ে নিবো। তবে এ ভাবে ঘর করা ঠিক হয়নি বলেন স্বীকার করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, বিষয়টি সরজমিন পরিদর্শন পূর্বক উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসান বলন, রবিবার বিকাল সরজমিন পরিদর্শন করছি। ঘর উত্তোলনকারী সনজিৎ বিশ্বাস সড়কের জায়গা থেকে স্বেচ্ছায় ঘর সরিয়ে নেওয়ার অঙ্গিকার করেছে।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর