‘জয় বাংলা’ কোনো দলের নয়, স্বাধীনতার শ্লোগান: ত্রাণ প্রতিমন্ত্রী
জয় বাংলা কোনো নির্দিষ্ট কোনো দলের বা ব্যাক্তির শ্লোগান নয়, এটা বাংলাদেশের স্বাধীনতার শ্লোগান বলে মন্তব্য করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকার সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল এর প্রধন অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
রোববার (২৯ আগষ্ট) বিকালে পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ ফারুক হোসেন এর সার্বিক তত্বাবধানে ও সঞ্চালনায় ঘুঘুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যুদয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পর্যায়ক্রমিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আজ যে এই দেশে বসে আমরা স্বাধীন ভাবে কথা বলছি, বিনোদনসহ সকল সাংস্কৃতিক সুযোগ সুবিধা নিচ্ছি, এসব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্যই। এদেশকে স্বাধীনতা এনে দিতে বঙ্গবন্ধু তার জীবনের সুবর্ণ সময়গুলো জেলে কাটিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জন পর্যন্ত প্রতিটি ধাপে তার নেতৃত্ব ছিলো। সেই জাতির জনককে স্বপরিবারে হত্যা করে এদেশকে নেতৃত্বশূণ্য করার চক্রান্ত করা হয়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ উন্নয়নশীল দেশের অন্তর্ভুক্ত হয়েছে। তাই ১৫ আগষ্টের শোককে আমাদের শক্তিতে রুপান্তরিত করে দেশ গড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন সবাই সেই আহবান জানাই সকলকে।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, জয় বাংলা কোনো দলের নয় এটা বাংলাদেশের স্বাধীনতার শ্লোগান। তাই এই শ্লোগান নিয়ে কোনো বিতর্ক নয়, একে বুকে ধারণ করে সকলের কাজ করে যেতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে।
অনুষ্ঠানের প্রধান আলোচক মঞ্জুরুল আলম রাজীব বলেন, স্বাধীনতার অর্জনকে ধ্বংস করতেই ১৯৭৫ এর ১৫ আগষ্ট। কিন্তু দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদের সেই ইচ্ছা পূরণ হয়নি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য। তার নেতৃত্বে এদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতে এগিয়ে চলেছে। এসময় তিনি ‘৭৫ এর ১৫ আগষ্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা সহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক সাবেক ছাত্রনেতা ফারুক হাসান তুহিন, পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ কামরুল হাসান শাহীন, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, পাথালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুলহাস, সাধারণ সম্পাদক কামরুল হাসান নয়ন প্রমুখ সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা শেষে ১৫ আগষ্ট নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। পরে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
বার্তা বাজার/এসজে