প্রেম মানেনা জাতিকুল, মানেনা শাসন-বারণ। প্রবাদটি আবারও প্রমাণ করলেন রংপুরের পীরগঞ্জে এক ৫ম শ্রেণীর স্কুলছাত্রী ও নব-বিবাহিত মুসলিম যুবক।
মেয়েটি জাতিতে হিন্দু, আর প্রেমিক নব-বিবাহিত মুসলিম যুবক। ধর্ম বৈষম্যকে উপেক্ষা করে বিয়ের করার স্বপ্নে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় ওই কপোত-কপোতি।
কিন্তু বিধিবাম, রোববার (২৯ আগষ্ট) ভোরে বেরসিক পুলিশ ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। কিন্তু তার প্রেমিক লাপাত্তা।
পুলিশ ও স্কুলছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, বড় আলমপুর ইউনিয়নের ষোলঘরিয়া সন্নাসীর হাট এলাকার মৃত শাহানুর ইসলামের পুত্র পেশায় কাঠ মিস্ত্রি নব-বিবাহিত শাফিউল ইসলামের (২২) সঙ্গে পাশ্ববর্তী রায়পুর বাজার এলাকার ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীর মোবাইল ফোনে ৪মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
প্রেমের সূত্র ধরে গত ২৬ আগষ্ট সকালে ওই স্কুলছাত্রী বাড়ি থেকে বাজারে যাবার বাহনা দেখিয়ে প্রেমিক শাফিউল ইসলামের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।
এ বিষয়ে থানা পুলিশকে অবহিত করলে এসআই শুশীল চন্দ্র স্কুলছাত্রীকে উদ্ধার পূর্বক থানায় নিয়ে আসে। অফিসার্স ইনচার্জ সরেস চন্দ্রের সঙ্গে কথা হলে বলেন, বিষয়টি পরে জানাবো।
আনজারুল হক/বার্তা বাজার/এসজে