জয়পুরহাটের পাঁচবিবিতে ইজিবাইক চালক হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (২৯ আগস্ট) ভোরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার লাটপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে দিলজার মুন্সি (৪০) ও মৃত জাবেদ আলীর ছেলে আব্দুল হাই (৪০), নাকুরগাছি গ্রামের আহারুল ইসলামের ছেলে জুয়েল হোসেন (৩৫) এবং গুনাইমাগুরা গ্রামের আঃ করিম শেখের ছেলে আল আমিন (২৭)।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, পাঁচবিবি উপজেলার শালাইপুর-হিলি সড়কের ছালাখুর এলাকায় গত শুক্রবার রাতে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা সিংড়া গ্রামের বাবু মিয়ার ছেলে মনোয়ারুল ইসলাম (২৫) ইজিবাইক চালককে হত্যা করে রাস্তার পাশে ধান ক্ষেতে ফেলে রেখে ইজিবাইকটি ছিনতাই করে।
এঘটনায় নিহতের বাবা বাদি হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পর থেকে হত্যাকান্ডের সঙ্গে সম্পৃক্ততা থাকার অপরাধে পুলিশ ওই ৪ জনকে গ্রেফতার করে।
রিফাত আমিন রিয়ন/বার্তা বাজার/এসজে