ইসলামপুরে পোনা মাছ অবমুক্ত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী

“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এ স্লোগানকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্তকরন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

রোববার (২৯ আগস্ট) সকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে এ পোনা মাছ অবমুক্তকরণ করেন তিনি।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোরশেদ, পৌর মেয়র আব্দুল কাদের সেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়নাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীরা সেখানে উপস্থিত ছিলেন।

ইয়ামিন মিয়া/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর