পদ্মায় ধরা পড়লো ১০ মন ওজনের ‘শাপলা পাতা’

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পরে ১০ মন ওজনের একটি বিশাল ‘শাপলা পাতা’ মাছ। বিশাল আকৃতির এই মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়।

দৌলতদিয়া বাজারে মৎস্য আড়তের মালিক রেজাউল ইসলাম জানান, রোবাবার (২৯ আগস্ট) ভোরে দৌলতদিয়ার ৭ ও ৬ নম্বর ফেরি ঘাটের মাঝামাঝি এলাকায় পদ্মা নদীতে জাল ফেলে জেলে বাবু সরদার। এসময় বিশাল আকৃতির এ মাছটি ধরা পড়ে।

পরে মণ প্রতি আট হাজার টাকা দরে মোট ৮০ হাজার টাকায় মাছটি কিনে নেন রাজবাড়ী মাছ ব্যবসায়ী কুটি মন্ডল।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকার স্থানীয় বাসিন্দা জেলে বাবু সরদার বলেন, ১৫বছর পূর্বে শাপলা পাতা মাছ পাওয়া গেয়েছিল এটি সাধারনত মাটি ছুই ছুই করে চলাচল করে পথ। যে কারনে সহজে জালে ধরা পরে না।মাছটাকে এখন হাজার ৮০ টাকা দরে বিক্রি করে আমরা আনন্দিত।

জেলা মৎস্য কর্মকর্তা মো.রোকনুজ্জামা বলেন,এটি শাপলা পাতা নামে পরিচিত। এটি সাধারণত সামদ্রিক মাছ,উপকূলিয় এলাকায় বেশি দেখা যায়। প্রোটিন,ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ হওয়ায় বাজারে মাছটির ব্যপক চাহিদা রয়েছে।

মেহেদী/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর