ফটিকছড়িতে পোনামাছ অবমুক্তকরণ

জাতীয় মৎস সপ্তাহ-২০২১ উপলক্ষে চট্টগ্রামের ফটিকছিতে উপজেলা মৎস কার্যালয়ের উদ্যোগে পোনামাছ অবমুক্ত ও বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে।

রোববার (২৯ আগস্ট) সকালে উপজেলার ছোট পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয় পরে উপজেলা পরিষদ জহুরুল হক হল রুমে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

উপজেলা মৎস কর্মকর্তা মিজানুর রহমান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিনুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন, আনসার ও ভিডিপি অফিসার সাইদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন কার্যালয়ে কর্মরত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ইউসুফ হোসেন/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর