বাংলাদেশের একজনকে নিয়ে ভয় নিউজিল্যান্ডের

ঘরের মাঠে বাংলাদেশ কতটা ভয়ঙ্কর সেটা ইতোমধ্যে টের পেয়েছে অস্ট্রেলিয়া। কিছুদিন আগেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

এবার বাংলাদেশের মিশন নিউজিল্যান্ড। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ড মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে বাংলাদেশি এক তারকাকে হুমকি মানছে নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। স্লোয়ার, কাটারে অজি ব্যাটসম্যানদের পরাস্ত করেন তিনি। এই মোস্তাফিজকে আটকাতে কৌশল খোঁজা শুরু করে দিয়েছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের কোচ গ্লেন পকন্যাল বলেন, অস্ট্রেলিয়া সিরিজে মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করেছে। তার বল ছোড়ার দৃশ্যও চোখকে আরাম দেয়। বাংলাদেশের অন্য ক্রিকেটারদের মতো সে-ও আমাদের জন্য হুমকি।

তিনি বলেন, মুস্তাফিজকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আমাদের আক্রমণ করতে হবে। আমরা তাকে কিভাবে সামলাবো সেই পথ খুঁজছি। আমাদের সামনে কেমন সুযোগ আসে সেটা সময়ই বলে দেবে। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।

উল্লেখ্য, আগামী ১ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি ম্যাচগুলো হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর