জয়পুরহাট সদরের রেলগেট এলাকা থেকে ৬ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে মাদক সেবনের সরঞ্জামাদি সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদকসেবীরা হলেন, জয়পুরহাট পৌর শান্তিনগর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আব্দুল বাছেদ (৩০), বদনা উরাওয়ের ছেলে বিরেন উরাও (৫৫), মোশারফ হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন (২৩), মোস্তফা কামালের ছেলে মাছুম বিল্লাহ (২৩), দুলাল মিয়ার ছেলে
তারিকুল ইসলাম (২৪), নতুনহাট শিবপুর এলাকার মৃত মোখলেছুর রহমানের ছেলে রেজাউল ইসলাম (৪০।
র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি এ,কে,এম এনামুল করিম জানান, মাদক বিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় ৬জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা
হয়েছে।
মিলন রায়হান/বার্তা বাজার/এসবি