নান্দাইলে জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সাথে মতবিনিময়
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে নান্দাইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। আজ রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্টিত হয়।
জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল মনসুর এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন মৎস্য সম্প্রসারন কর্মকর্তা বিশ্বজিত কর্মকার সানী। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিলো ‘বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’। তখন স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন, মৎস অফিসের সহকারী প্রোগ্রামার রাকিবুল হাসান ও ৩৫ জন সাংবাদিক।
মজিবুর রহমান ফয়সাল/বার্তা বাজার/এসবি