জয়পুরহাটে মৎস্য সপ্তাহের উদ্বোধন

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই স্লোগানে শনিবার থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১। এ উপলক্ষ্যে জয়পুরহাটে রবিবার বেলা ১১ টার দিকে জেলা মৎস্য দপ্তরের আয়োজনে জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম মৎস্য সপ্তাহের উদ্বোধন ঘোষনা করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহিউদ্দিন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম সোলায়ম্ন আলী, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান সহ অন্যরা।

মৎস্য সপ্তাহের কার্যক্রমে জেলা প্রশাসকের বাংলো, পুলিশ সুপার বাংলো, পুলিশ লাইন্স পুকুর, উপজেলা পরিষদ পুকুর সহ ২১টি প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ২জন সফল মৎস্যচাষী জাহিদ ইকবাল, হাফিজুর রহমান ও একজন মৎস্য সংগঠন ‘সিআইজি শুকুরময়ী এনএটিপি’কে পুরস্কার প্রদান করা হয়।

মিলন রায়হান/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর