জিয়া প্রকৃত মুক্তিযোদ্ধা এটা প্রমাণ করতে হবে: আইনমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা কিনা এটা প্রমাণ করতে হবে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

রোববার (২৯ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের আইন অনুষদের আয়োজনে ‘বঙ্গবন্ধু হত্যার বিচার: আইনি পর্যালোচনা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ভার্চুয়ালি এ আলোচনা সভায় অংশ নেন আইনমন্ত্রী।

তিনি বলেন, জিয়াউর রহমানকে প্রমাণ করতে হবে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা। কারণে তাকে কখনো মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে দেখা যায়নি।

আইনমন্ত্রী বলেন, ভারতে যাওয়া ছাড়া, জেড ফোর্স নামের একটা ভুয়া বাহিনী ছাড়া তার কর্মকাণ্ডে আমরা কখনও দেখি নাই যে তিনি মুক্তিযুদ্ধের চেতনা লালন করলেন। আর তাই তাকে প্রকৃত মুক্তিযোদ্ধা বলা সঠিক হবে কিনা সেটা মনে হয় বিতর্কযোগ্য।

আইনমন্ত্রী বলেন, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, গতকাল একটি বিজ্ঞপ্তি পড়ছিলাম। এই খুনি জিয়াউর রহমান যদি কালুরঘাটে প্রতিরোধ গড়ে না তুলতো তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। আমি আজ একটা কথা বলি, কালুরঘাটের প্রতিরোধের পরে ২৭ মার্চ জিয়াউর রহমান যুদ্ধ করেছিল নাকি সৈন্যরা করেছিল সেটা নিয়ে যথেষ্ট আলোচনা থাকতে পারে। কথা হচ্ছে কালুরঘাটের সেই প্রতিরোধের পরেও কিন্তু ৯ মাস যুদ্ধ চলেছিল।

তিনি আরও বলেন, সব দিক দিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা শত্রুকে পরাজিত করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করেছেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর