হোসেনপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কিশোরগঞ্জের হোসেনপুরে সমাজসেবা অদিপ্তরের উদ্যোগে ১৪ জন শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করেছেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। পরে একই অনুষ্ঠানে বন বিভাগের উদ্যোগে গাছের চারা বিতরন ও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন তিনি।

এ উপলক্ষে গতকাল রোরবার (২৯ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, পৌর মেয়র আব্দুল খাইয়ুম খোকন, অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কামরুজ্জামান কা ন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেযারম্যান মোছাঃ রওশনারা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ এহছানুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সাদিকুর রহমান, স্বেচ্চা সেবকলীগ নেতা হাকিম তানিম প্রমূখ।

এস এম তারেক নেওয়াজ/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর