রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিএনপির মিছিল

চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরদেহ থাকা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন দলের নেতাদের কটূক্তির প্রতিবাদে কালো পতাকা হাতে নিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

রোববার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর রোকেয়া স্মরণী এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ মিছিল বের করে। মিছিলের নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উওর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল আলম তেনজিং, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ, ফজলুর রহমান মনটু, শিমুল হোসেন, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক, কাফরুল থানা যুবদল সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাব্বী, কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন হোসেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন বিল্লাহ ও ১৬ নং ওয়ার্ড বিএনপির মুক্তাদিরুল ইসলামসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর