পাকুন্দিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সারোয়ার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন , উপজেলা স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ( এল জি ই ডি) কর্মকর্তা মো হাবিবুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম, উপজেলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শামছউদ্দিন, সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মজিবুল হক হামদু, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক তরীকুল হাসান শাহীন প্রমুখ।
বক্তাগণ বর্তমান কোভিড—১৯ পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার, মাদক ও মোটর সাইকেল চোর সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও বাল্যবিবাহ প্রতিরোধের উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন।
হুমায়ুন কবির/বার্তা বাজার/টি