সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার (২৯ আগস্ট) ভোরে বুড়িমারী জিরো পয়েন্টের বাঁধের মাথা ও ভারতের চ্যাংড়াবান্ধা সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত একজনের নাম ইউনুস (৩৩)। তিনি পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুলবুল হোসেনের ছেলে। নিহত আরেক যুবকের নাম আবু সায়েদ নেওয়াজ নিশাত।

বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল সাঈদ নেওয়াজ (নিশাদ) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গরু আনতে বুড়িমারী সীমান্তের ওপারে যান তারা। ফেরার পথে ভারতের কোচবিহার-১৪৫ ব্যাটালিয়নের চেংড়াবান্দা বিএসএফের ক্যাম্পের টহলে থাকা সদস্য তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

৬১ বিজিবির বুড়িমারী স্থলবন্দরের ক্যাম্প সূত্রে জানা গেছে, দুই বাংলাদেশি যুবকের মরদেহ ভারতীয় অংশে পড়ে আছে। এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর