পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অক্সিজেন সেবা দেওয়ার লক্ষ্যে পাকুন্দিয়া পল্লী সঞ্চয় ব্যাংক এর উদ্যোগে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
রোববার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্যসেবা সরঞ্জাম হস্তান্তর করেন পল্লী সঞ্চয় ব্যাংক পাকুন্দিয়া শাখা ব্যবস্থাপক মোঃ রুমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, উপজেলা নিবার্হী কর্মকর্তা রোজলীন শহীদ চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন শাহনাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদ জুয়েল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল প্রমুখ।
এ ছাড়াও সিলিন্ডার প্রদানের আরো উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
হুমায়ুন কবির/বার্তা বাজার/এসবি