চার দাবিতে নীলক্ষেত মোড়ে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা গণহারে অকৃতকার্যের প্রতিবাদে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে।
ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৫-১৬ সেশনের ইংরেজি, মার্কেটিং বিভাগসহ বিভিন্ন বিভাগের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ শিক্ষার্থী গণহারে অকৃতকার্য হয়েছেন।
রোববার (২৯ আগস্ট) সকাল ১১ টায় সাত কলেজ শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে রাখেন।
তারা চার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের দাবিগুলো হলো-
১. অকৃতকার্য চতুর্থ বর্ষের খাতাগুলো পুনঃমূল্যায়ন করা হোক। প্রয়োজনে সেটা দ্বিতীয় পরীক্ষক দ্বারা মূল্যায়িত করা হোক।
২. সাত কলেজ শিক্ষার্থীদের জন্য ঢাবির শিক্ষক দ্বারা ক্লাস মনিটরিং করা হোক।
৩. ছাত্রছাত্রীদের যে কোনো ধরনের সমস্যা সমাধানের ব্যবস্থা নিজ কলেজে রাখা হোক।
৪.সকল বিভাগের রেজাল্ট এক সাথে প্রকাশ করা হোক এবং বাকি রেজাল্টগুলো আগামী দশ দিনের মধ্যে প্রকাশ করতে হবে।
শিক্ষার্থীদের অভিযোগ, বৈশ্বিক মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের চতুর্থ বর্ষে কোনো ক্লাস হয়নি। এরই মধ্যে হুট করে পরীক্ষার ফরম পূরণের ডেট দেওয়া হয় এবং ফরম ফিলাপের ১৫ দিনের মধ্যেই পরীক্ষা শুরু হয়। আমাদের ৪ ঘন্টার পরীক্ষা ২ ঘন্টায় নেওয়া হয়। যার ফলে এভাবে গণহারে ফলাফল বিপর্যয় ঘটে।
ওমর ফারুক/বার্তা বাজার/নব