নওগাঁর ধামইরহাটে ব্যাটারি চালিত ভ্যানের সংযোগ লাইনের কাজ করতে গিয়ে অসাবধানতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর ছাত্তার (৪৫) নামের এক ভ্যাচালকের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ আগস্ট) সকাল ৯টায় উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত কর্ণাই নামক গ্রামে এ ঘটনা ঘটে। সে একই এলাকার পিতা মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
এ বিষয়ে ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন জানান, আব্দুর ছাত্তার তার নিজস্ব ভ্যানে চার্জ দেওয়ার জন্য নিজ বাড়ি থেকে সংযোগ লাইনের কাজ করছিল।
এমতাবস্থায় অসাবধানতা বশত সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুর ছাত্তার এক ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক ছিলেন।
রেজুয়ান আলম/বার্তা বাজার/এসজে