ব্রাহ্মণবাড়িয়ার সেই নৌকাটি উদ্ধারে শেষদিনের মত কাজ চলছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লইসকা বিলে দুর্ঘটনাকবলিত নৌকাটি উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী সদস্যরা। রোববার (২৯ আগস্ট) সকালে নৌকাটি উদ্ধারে পুণরায় কাজ শুরু করা হয়েছে। নৌকাটি উদ্ধারের মাধ্যমে তিনদিনের উদ্ধার কাজের সমাপ্তি করা হবে।

ফায়ার সার্ভিস সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, ২০টনের একটি চেইন কাপ্পার মাাধ্যমে এটি পানির নীচ থেকে উপরে উঠানো হবে।

জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন জানিয়েছেন এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর কোন মরদেহ থাকার সম্ভাবনা নেই এবং স্বজনদের পক্ষ থেকেও আমরা নিখোঁজের অভিযোগ আমরা পাইনি। নৌকাটি উদ্ধার করে উদ্ধার কার্যক্রম সমাপ্তি ঘোষনা করা হবে।

উল্লেখ্য, শুক্রবার বিকলে লইসকার বিলে বালুবাহী ট্রলার ও যাত্রীবোঝাই নৌকার মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ ২২ জন নিহত হয়। এ ঘটনা ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারেরর পক্ষ থেকে ৭ জনকে আসামী করে বিজনগর থানায মামলা হয়। এ ঘটনায় নৌকার মাঝিসহ ৫ জনকে আটক করে পুলিশ।

রাসেল আহমেদ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর