ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমান উল্লাহ আমানসহ সংগঠনের ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৯ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে।
ঢাবি ছাত্রদলেরর আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতারের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে সকাল ১০টায় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করি।
তিনি বলেন, মিছিলটি বিএনসিসির সামনে এলে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে শোডাইন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ঢাবি সদস্য সচিবসহ ১০ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। এ সময় তারা আমাদের ব্যানারে আগুন লাগিয়ে দেয়।
ঢাবি ছাত্রদলের সদস্য সচিব আমানুল্লাহ আমানসহ আহত নেতাকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
বার্তা বাজার/নব