করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে আটজন মারা গেছেন। এর মধ্যে করোনায় দুইজন ও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন।
করোনায় মারা গেছেন ময়মনসিংহের গফরগাঁওয়ের আব্দুর রশিদ (৯০) ও ফজিলা খাতুন (৭০)। অন্যদিকে উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের এমএ খালেক (৮৫), মুক্তাগাছার আব্দুল হাই (৭৫), হালুয়াঘাটের আব্দুল মান্নান (৪৫), নেত্রকোনা পূর্বধলার শামসুদ্দিন (৭০), মদনের হারুন অর রশিদ (৬৯) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার রহিমা খাতুন (৮৫)।
ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। হাসপাতালের আইসিইউতে ১৫ জনসহ চিকিৎসাধীন রয়েছেন ১৮৬ জন।
বার্তা বাজার/নব