কাবুল থেকে শিগগিরই ফিরছেন ১২ বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলছেন, কাবুল থেকে খুব শিগগিরই ফিরছেন ১২ বাংলাদেশি নাগরিক। তাদের সঙ্গে আফগানিস্তানের ১৬০ জন শিক্ষার্থী ফিরবেন।

শনিবার (২৮ আগস্ট) এক বার্তায় এসব কথা জানান তিনি।

তিনি আরও জানান, ১২ বাংলাদেশি আফগানিস্তানের মার্কিন সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন। তারা একটি চার্টার্ড বিমানে খুব শিগগিরই দেশে ফিরবেন। তাদের সঙ্গে আফগানিস্তানের ১৬০ জন শিক্ষার্থীও রয়েছেন।

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ১২ জন বাংলাদেশি দেশে ফেরার জন্য অপেক্ষায় রয়েছেন। তাদের সঙ্গে আফগানিস্তানের ১৬০ জন শিক্ষার্থী ফিরবেন। তারা চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়াশোনা করেন। তারা ছুটিতে বাড়ি গিয়েছিলেন। এখন ফ্লাইট না থাকায় সহজেই ফিরতে পারছেন না।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর