কক্সবাজারের উখিয়ায় সাড়ে ৯ কোটি টাকার ইয়াবাসহ মোঃ সায়েদ আলম(৪৫) নামে এক সিএনজি চালককে আটক করেছে বিজিবি। শনিবার (২৮ আগস্ট) ভোর ৫টার দিকে টেকনাফের নায়াপাড়া থেকে কুতুপালংগামী সিএনজিতে তল্লাসী চালিয়ে ৩ লক্ষ ২০ হাজার পিস উদ্ধার করা হয়।
আটককৃত সিএনজি চালক ঘুমধুম ইউনিয়নের হেডম্যানপাড়ার মৃত ওয়ারেদ আলীর ছেলে মোঃ সায়েদ আলম(৪৫)।
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ তথ্যে সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ঘুমধুম বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বিজিবির একটি বিশেষ দল থেকে অবস্থান নেয়। মিয়ানমার থেকে ইয়াবার বড় একটা চালান বাংলাদেশে প্রবেশ করতেছে। পরে এক সিএনজিতে অভিযান চালিয়ে ৩ লক্ষ ২০ হাজার পিস উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯,৬০,০০,০০০/- (নয় কোটি ষাট লক্ষ) টাকা।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বার্তা বাজার/টি