আজ রোববার (২৯ আগস্ট) স্বপ্নের মেট্রোরেলের আনুষ্ঠানিক ট্রায়াল অনুষ্ঠিত হবে। নগরবাসীকে পরীক্ষামূলকভাবে ভায়াডাক্টের ওপর দিয়ে চালিয়ে দেখানো হবে ট্রেন। এর আগে শুক্রবার নেওয়া হয় এরই প্রস্তুতি।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে বলেন, ‘রোববার উত্তরার দিয়াবাড়ী থেকে মিরপুর পর্যন্ত এই ‘ট্রায়াল রান’ হবে ’
রোববার সকাল ১০টায় এমআরটি-৬ ডিপোতে এই পরীক্ষামূলক পরিচালনা ও পরীক্ষণের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এদিকে, ১১ মে উত্তরার দিয়াবাড়ীতে মেট্রোরেলের ডিপোর ভিতরে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে এই বৈদ্যুতিক ট্রেন চালিয়ে দেখানো হয়। গত শুক্রবার উত্তরা দিয়াবাড়ী ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত ভায়াডাক্টের ওপর দিয়ে প্রথমবারের মতো মেট্রোরেল চালিয়ে দেখানো হয়, যা ছিল রোববারে ট্রায়ালের প্রস্তুতি।
বার্তা বাজার/এসবি