পিতার মামলায় পুত্র কারাগারে!

পিতার দায়েরকৃত মামলায় পুত্র কারাগারের এ ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের তাহিরপুরে। পুত্রের নাম ইনু মিয়া (৩৩)। শুক্রবার (২৮ আগস্ট) হিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তাহিরপুরে বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের আব্দুল মোতালিবের ছেলে ইনু মিয়া ।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সৎ মা ফুল বানু বেগমরে কাছে টাকা চান ইনু মিয়া। টাকা না পেয়ে সৎ মাকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেন। আহত ফুল বানুকে চিকিৎসার জন্য প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরদিন শুক্রবার পিতা আব্দুল মোতালিব বাদী হয়ে ছেলে ইনুকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

আব্দুল মোতালিব জানান, জমি-জমা বসতবাড়ি সব কিছু তিনি ছেলে মেয়েদের ভাগ করে দেওয়া হয়েছে। তার ছেলে ইনু মাদকাসক্ত।

তিনি বলেন, ‘ছেলের অত্যাচারে নিরুপায় হয়ে পরিবার নিয়ে গত কয়েকবছর উপজেলার কামড়াবন্দের নিজ বাড়ি ছেড়ে পার্শ্ববর্তী বাদাঘাট বাজার, শিমুলতলা,ইউনুছপুর, ইছবপুর অন্যের আশ্রয়ে থেকেছি। তবুও আমার আতঙ্ক দূর হয়নি, তার হাত থেকে রক্ষা পাওয়া যায়নি।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর