দেশ ছেড়ে উচ্ছ্বাসিত আফগান শিশু : ছবি ভাইরাল

যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান ছেড়ে পালানোর জন্য দিকবিদিক ছুটছে দেশটির মানুষজন। কেউ বাবা মায়ের হাত ধরে বিমানবন্দরের দিকে যাচ্ছ। এই খারাপ পরিস্থিতি আফগান শিশুদের মুখ দেখে মন খারাপ হয়ে গিয়েছে গোটা বিশ্বের৷

এরই মধ্যে বেলজিয়াম থেকে উঠে এলো ব্যতিক্রমী এক ছবি। যে ছবিতে দেখা যাচ্ছে, নিরাপদ আশ্রয়ে পৌঁছে প্রাণখোলা হাসি নিয়ে বিমানবন্দরের টারম্যাকেই মনের আনন্দে লাফাচ্ছে এক আফগান বালিকা৷ যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে বাবা-মায়ের সঙ্গে পালিয়ে আসা আফগান বালিকার আনন্দ উচ্ছ্বাস সামাজি যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল৷

সবাই ধারণা করছে, নিরাপদ আশ্রয়ে পৌঁছনোর আনন্দেই বোধহয় আফগান বালিকা বিমান থেকে নেমে হেঁটে যাওয়ার সময়ই লাফাতে শুরু করে৷ সে সময় রয়টার্সের চিত্রগ্রাহক জোহানা জেরন ক্যামেরাবন্দি করেন৷ তার পর দ্রুত সেই ছবি ছড়িয়ে পড়ে ইন্টারনেটে৷

ফগান বালিকার ওই ছবিটি ট্যুইটারে শেয়ার করে বেলজিয়ামের প্রধানমন্ত্রী গাই ভেরোফস্ট্যাডট লেখেন, ‘শরণার্থীদের আশ্রয় দিতে পারলে এটাই হয়…ছোট্ট মেয়েটিকে বেলজিয়ামে স্বাগত৷’ কেউ কেউ আবার বলছেন, এটাই বছরের শ্রেষ্ট ছবি৷

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর