আপন চাচার হতে ধর্ষণের শিকার ভাতিজি

সাভারে ১৫ বছরের এক কিশোরী আপন চাচার হতে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৮ আগস্ট) সাভার মডেল থানায় মামলা করেছেন কিশোরীর বাবা।

কিশোরীর অভিভাবকরা জানান, ‘ওই কিশোরী নায়ারণগঞ্জ এলাকায় নানার বাড়িতে থেকে সেখানে একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত।

জানা গেছে, ভুক্তভোগী নানার বাড়িতে থাকেন। সেখান থেকে সাভারের সাধাপুর এলাকায় নিজ বাড়িতে বেড়াতে আসলে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ৫ আগস্ট থেকে ধর্ষণ করে আসছিল আপন চাচা রাসেল মিয়া (২৫)। ওই কিশোরী গতকাল শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, এরপর ধর্ষণের বিষয়টি তার বাবা মাকে জানায়। তারা ধর্ষণক রাসেল মিয়াকে প্রধান আসামি করে শনিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার মডেল থানায় একটি মামলা করেন।

মামলা দায়েরের আগেই ধর্ষণক রাসেল মিয়া পালিয়ে যায়। ভুক্তভোগী ওই কিশোরীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, সাভারের ইমান্দিপুর এলাকায় এক গার্মেন্টস শ্রমিক ধর্ষণের অভিযোগে এক যুবককে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত কামাল হোসেন সাংবাদিকরে জানান, এই ঘটনার পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। ধর্ষণকারী ব্যক্তিদের আটকের জন্য অভিযান চলছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর