নরসিংদীতে ৬০০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা।
শনিবার (২৮ আগস্ট ) সকাল ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়। নরসিংদী মডেল থানাধীন বাদুয়ারচর কান্দাপাড়ার মোড় আড়িয়াল খাঁ ব্রীজ সংলগ্ন বাদুয়ারচর থেকে হাসনাবাদ গামী পাকা রাস্তার উপর হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার জেলার টেকনাফ থানার আবুল মঞ্জুরের স্ত্রী রোজিনা বেগম (৩৪), নরসিংদী সদর থানার বাদুয়ারচর গ্রামের মিজান মিয়ার ছেলে মোঃ গাজী (২৮) , এবং মিজান মিয়ার স্ত্রী জায়েদা বেগম (৩৮)। তাদের কাছ থেকে ৬০০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) ইনামুল হক সাগর এই তথ্য নিশ্চিত করেছেন ।
তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
রেজাউল করিম/বার্তা বাজার/টি