আলফাডাঙ্গায় ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা মরহুম ফজলুর রহমান বাবু স্মরণে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) বিকালে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এ খেলার আয়োজন করে স্থানীয় যুবসমাজ।

খেলায় ইছাপাশা ফুটবল একাদশ বনাম কামারগ্রাম ফুটবল একাদশ অংশ নেয়। ৯০ মিনিটের নির্ধারিত সময়সীমা শেষ হলে ২-১ গোলে এগিয়ে থেকে ইছাপাশা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলোয়ারদের নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখ, বিশিষ্ট সমাজসেবক আজগর হোসেন মন্টু, মো. ইব্রাহীম হোসেন প্রমুখ।

এবিষয়ে টুর্নামেন্টের আয়োজনকারীরা জানান, ‘বর্তমান তরুণ ও যুব সমাজকে মাদকমুক্ত করে গড়ে তোলার জন্য খেলাধুলার বিকল্প নেই। তাই আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের এই বর্নাঢ্য আয়োজনের পাশে ছিলেন তাদেরকে। আশাকরি ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন।’

মিয়া রাকিবুল/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর