এলো জাপানের উপহার আরও ৬ লাখ টিকা

কোভ্যাক্সের আওতায় ঢাকায় এলো জাপান দেওয়া উপহারের অ্যাস্ট্রেজেনেকার আরও ছয় লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকা।

শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় একটি ফ্লাইট এ টিকা নিয়ে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমেষ সূত্রে জানা য়ায় , কোভ্যাক্সের আওতায় জাপান থেকে ৬ ৩৪ হাজার ৯২০ ডোজ টিকার পঞ্চম চালান ঢাকায় এসেছে। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সংরক্ষণাগারে টিকাগুলি নিয়ে রাখা হবে। এজন্য সন্ধ্যা ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ নম্বর গেইট (হ্যাঙ্গার গেইট) দিয়ে তিনটি টিকাবাহী বিশেষায়িত ফ্রিজার ভ্যান রানওয়েতে ঢুকেছে।

এর আগে জাপান থেকে কোভ্যাক্সের আওতায়গত ২৪ জুলাই প্রথম চালানে আসে ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকা। ৩১ জুলাই দ্বিতীয় চালানে আসে ৭ লাখ ৮১ হাজার ৩২০ টিকা। ২ আগস্ট আসে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ টিকার তৃতীয় চালান। সর্বশেষ গত ২০ আগস্ট ৭ লাখ ৮১ হাজার টিকার চতুর্থ চালান আসে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর