স্বাধীনতা বিরোধীদের সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, যারা এদেশের স্বাধীনতা চায়নি, তারা এদেশের উন্নয়নও চায় না। স্বাধীনতা বিরোধীরাই দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করে।

আজ মেহেরপুরের শিল্পকলা একাডেমীতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, আমদহ ইউনিয়ন শাখা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য হচ্ছে দেশ ও জনগণের শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠা। কিন্তু এদেশের স্বাধীনতা বিরোধীরা উন্নয়নের বিপক্ষে। তারা চায় দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে। যারা এই স্বাধীনতা বিরোধীদের সমর্থন করে তারা নিজেরাই নিজের ক্ষতি করছে। এজন্য স্বাধীনতা বিরোধীদের কর্মকাণ্ড
সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর