রায়পুরায় ৪ কেজি গাঁজাসহ মাদক ব‍্যবসায়ী আটক

নরসিংদীর রায়পুরায় গাঁজা পাচারের সময় মো জাকির হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রায়পুরা আব্দুল্লাহপুর এলাকায় বাসী।

আটককৃত জাকির হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী গ্রামের মৃত মদন মিয়ার ছেলে।

স্থানীয় এলাকাবাসী আটক করে থানা পুলিশকে খবর দেয়।

স্থনীয় ফরহাদ হোসেন স্বপন জানান, সকাল সাড়ে দশটায় আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অটু গাড়ি থেকে নেমে হাতে পুটলা নিয়ে ফোন কানে নিয়ে পূর্বপাড়ার দিকে যাচ্ছিলো। অপরিচিত সন্দেহ হলে দাড়াঁতে বললে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থনীয় যুবকদের ডাকলে ছুটে এসে তাকে গাঁজাসহ আটক করে থানায় খবর দেয়।

খবর পেয়ে রায়পুরা থানার উপপরিদর্শক আতিক সংগীয় ফোর্স নিয়ে গঠনাস্থল থেকে ৩কেজি ৯শ ৬০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাসহ আটকৃতকে থানায় নিয়ে আসে।
রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল ঘটনার সত‍্যতা নিশ্চিত করেছেন।

রেজাউল করিম/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর