বোদায় প্রবল স্রোতে ভেঙ্গে গেল সেতুর সংযোগ
পঞ্চগড়ের বোদা উপজেলা বেংহাড়ি বনগ্রাম ইউনিয়নে বন্যার পানির ব্যাপক স্রোতের কারণে সেতুর সংযোগ ধসে পড়েছে। সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে বোদা,দেবীগঞ্জ, পঞ্চগড় সদর এই তিন উপজেলার লক্ষাধিক মানুষ।
গত কয়েক দিনের টানা বর্ষণ আর জমে থাকা পানির প্রবল স্রোতে এই সেতুটি সংযোগ ধসে পড়েছে। স্থানীয় সুত্র জানায়, এক সপ্তাহ থেকে ব্যাপক হারে বৃষ্টি হওয়ায় প্রবল স্রোতের কারণে এই এমনটি হয়েছে। তিন উপজেলার একমাত্র চলাচলের মাধ্যম। রাস্তার সংযোগটি ধসে পড়ায় হেঁটে চলাচল করা সম্ভব নয়। বিকল্প কোন ব্যবস্থা না থাকায় ওই সব এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
গত শুক্রবার (২৭ আগষ্ট) বিকেলে সেতুটির উত্তর পাশের সংযোগ ১৮ থেকে ২০ ফুট ভেঙে যায়। প্রবল পানির স্রোতে কারণে সেতুটি ভেঙে যেতে পারে বলে আশষ্কা করেছে স্থানীয়রা। আজ শনিবার (২৮ আগষ্ঠ) দুপুরে রেলপথ মুন্ত্রী নুরুল ইসলাম সুজন সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার জন্য সড়ক ও জনপথ কর্মকর্তাদের নির্দেশ দেন।
পঞ্চগড় সড়ক জনপথ উপসহকারী প্রকৌশলী জহুরুল ইসলাম জানান, ব্যাপক হারে পানির স্রোতের কারণে সড়কটি ভেঙে গেছে। বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, পানির অতিরিক্ত চাপে সেতুটি সংযোগ ধসে পড়েছে। সেতুটি আমি দেখার পরে তাৎক্ষনিক সড়ক জনপথ দপ্তরকে জানাই।
আল আমিন/বার্তা বাজার/টি