মেলান্দহে ঝাউগড়া সরকারি বঙ্গবন্ধু কলেজ উদ্বোধন
জামালপুর জেলার মেলান্দহে ঝাউগড়া সরকারি বঙ্গবন্ধু কলেজ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগষ্ট) বিকেলে ঝাউগড়া সরকারি বঙ্গবন্ধু কলেজের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামালপুর তিন আসনের সাংসদ আলহাজ্ব মির্জা আজম এমপি।
জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী দিদার পাশা, সাংগঠনিক সম্পাদক ও জামালপুর পৌর মেয়র মোঃ ছানোয়ার হোসেন ছানু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা চৌধুরী হেনা, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ প্রমুখ।
বার্তা বাজার/টি