‘আমরা গ্রামগঞ্জের মানুষকে বেশি টিকার দেয়ার পরিকল্পনা করেছি। কারণ গ্রামের লোকরা টিকা কম পেয়েছে, সেখানে মৃত্যুর সংখ্যা বেড়েছে।’ বলছেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (২৮ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠান মানিকগঞ্জে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে চুক্তিকৃত সকল টিকা চলে এলে আমরা সাত কোটি মানুষকে টিকা দিতে পারবো। আমরা পর্যায়ক্রমে সকলকেই টিকার আওতায় নিয়ে আসব। গ্রামাঞ্চলে পঞ্চাশোর্ধ্ব লোকের মৃত্যু প্রায় ৯০ শতাংশ। আমরা তাদের আগে টিকা দেব।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে। প্রধানমন্ত্রী সার্বিক দিক নির্দেশনায় আমরা করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছি। আমাদের বলতেই হয়, করোনার শুরুতে মাত্র একটি ল্যাব ছিল পরীক্ষার জন্য। আর এখন দেশে সাড়ে সাতশটি ল্যাব করা হয়েছে।
জাহিদ মালেক আরও বলেন, করোনা রোগীদের জন্য রয়েছে ১৭ হাজার বেড। ১১০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে। এসবই বঙ্গবন্ধু কন্যার উন্নয়নের ফসল। করোনা রোগীর সংখ্যা বাড়লে সময় মত বেড সংখ্যা আরও বাড়ানো হবে।
বার্তা বাজার/এসবি