ধোবাউড়ায় অসহায় পরিবারের পাশে সেচ্ছাসেবী সংগঠন পায়রা
ময়মনসিংহের ধোবাউড়ায় সেচ্ছাসেবী সংগঠন পায়রার পক্ষ থেকে একটি অসহায় পরিবার খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) দুপুর ১ টায় উপজেলার গোয়াতলা বাজারের পাশে সাইব আলী নামে এক বৃদ্ধা দীর্ঘদিন ধরে অসহায় জীবন যাপন করে আসছে। এমন একটি সংবাদ সেচ্ছাসেবী সংগঠন পায়রার সদস্যরা জানতে পেরে তৎক্ষণাৎ সাইব আলীর বাড়িতে গিয়ে চাল,ডাল,আলু,পেয়াজ, মরিচ, সাবান মাংস,মুড়িসহ অন্যান খাদ্য সামগ্রী অসহায় বৃদ্ধার হাতে তুলে দেওয়া হয়।
এই সময় উপস্থিত ছিলেন পাযরার সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম টিটু, ধর্ম বিষয়ক সম্পাদক বেলাল খান, অর্থ সম্পাদক ইকবাল শাকুর, ক্রিড়া সম্পাদক আমজদ আলী,সহ প্রচার সম্পাদক সাংবাদিক আনিসুর রহমান, উপ সমাজসেবা মাসুদ রানা, সদস্য সাকিব বিশ্বাস, আনিসুর রহমান, শাখাওয়াত, আমানুল্লাহ, সাকিব প্রমুখ
উল্লেখ্য ইতোপূর্বে পায়রা বিভিন্ন সময় অসুস্থ রোগীদের বিনামূল্যে রক্তদানসহ নানাভাবে মানবিক কর্মকাণ্ড করে আসছে।
আনিসুর রহমান/বার্তা বাজার/টি