দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ হাজার ৯২৬ জনে। গতকাল ১১৭ জনের মৃত্যু হয়েছিল।
একই সময়ে নতুন করে আরও ৩ হাজার ৪৩৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জনের। গতকাল করোনা শনাক্ত হয়েছিল ৩ হাজার ৫২৫ জনের।
শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৮৬১ জন। দেশে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লাখ ৯ হাজার ২৩১ জন। ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১২৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ।
উল্লেখ্য, দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এর ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
বার্তা বাজার/নব